৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া সদরের ছয়টি গ্রাম নিয়ে গঠিত নতুন ইউনিয়নের আখাউড়ার সঙ্গে সংযুক্তির বিষয়ে গণশুনানি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পৃথক করে নতুন ইউনিয়ন গঠন এবং আখাউড়া উপজেলার সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশল ঈদগাহ মাঠে আয়োজিত এ শুনানিতে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ উপস্থিত থেকে সংশ্লিষ্ট ছয় গ্রামের মানুষের মতামত শোনেন। প্রস্তাবিত গ্রামগুলো হলো, বরিশল, কোড্ডা, চান্দি, কোনাবাড়ী, শ্যামনগর ও বৈষ্ণপুর।

স্থানীয়দের দাবি, এই ছয়টি গ্রামকে একত্র করে “বরিশল ইউনিয়ন” নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হলে তাদের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা, চিকিৎসা কার্যক্রমে বড় ধরনের সুবিধা হবে। তারা জানান, সদর উপজেলার তুলনায় আখাউড়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ এবং নাগরিক সেবা পাওয়াও আরও সহজ হবে। এ বিষয়ে এর আগে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন জমা দেন।

গণশুনানিতে ছয়টি গ্রামের বিভিন্ন ওর্য়াডের জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন। প্রশাসন জানিয়েছে, স্থানীয়দের মতামত বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন