ব্রাহ্মণবাড়িয়া-২: সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ করলেন রুমিন ফারহানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয় নগরের একাংশ ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নোয়াগাঁও ইউনিয়নের আমার ২জন কর্মীকে রাতে পুলিশ বিনা কারনে ধরে নিয়ে গেছে। আশুগঞ্জ উপজেলার ৮ টি কেন্দ্র অত্যন্ত ঝুকিপূর্ণ। আমি পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং অফিসার কে জানিয়েছি। জোটের প্রার্থী দুপুরে সিল মারার পরিকল্পনা করছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার নিজ কেন্দ্র সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন। পরে তিনি বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শনে যান।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জেলায় মোট ভোটারের সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন ও নারী ভোটে রয়েছে ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৬ জন।































আপনার মন্তব্য লিখুন