৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই..ব্রাহ্মণবাড়িয়ায মোহাম্মদ শফিকুল আলম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এর প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

তিনি আজ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচন এ যাবতকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সে হিসেবে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মূলত এই নির্বাচনের জন্য বিদেশি বন্ধুরাও মুখিয়ে আছেন। তারাও আত্মবিশ্বাসী এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে সেজন্য তারা সব ধরনের সমর্থন দিচ্ছেন। এবং এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারাও ভোট দিতে পারেনি। কারণ তাদের হয়ে পুলিশ ভোট দিয়েছে।

তিনি এ সময় আরো বলেন, নির্বাচনে আওয়ামীলীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই। কারণ আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল তা পুরো পৃথিবীর মানুষ জানে। ফলে তাদের হয়ে কেউ এসে বোলছে না আওয়ামী লীগকে সুযোগ দেয়ার জন্য। বরং আওয়ামীলীগ অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই বলার সুযোগও রাখেনি।

এছাড়াও নির্বাচনকে বানচাল করার মত সাধ্য কোনো অপশক্তির নেই জানিয়ে তিনি আরো বলেন, আওয়ামীলীগ কি করতে পারে তা সবারই জানা। তারা কেবল জ্বালাও, পোড়াও মানুষ হত্যা করতে পারে। এর বাইরে তারা আর কিছুই করতে পারেনা। তাদের মিছিলে এখন কেউ যায়না। মূলত যারা ডলার নিয়ে পালিয়েছেন তারা জানেন তাদের নেত্রী আর ফিরে আসবেন না। সেজন্য তারা ডলার অন্য খাতে ব্যয় করছে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন