৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় সুষ্ঠু পরিবেশে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে জেলার ছয়টি নির্বাচনী আসনের ৮০৫ টি ভোট কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোট ও গণভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই নারী পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা কেন্দ্রে আসতে করতে শুরু করেন। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সাড়ি আরও দীর্ঘ হবে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। তবে ভোটগ্রহণকে কেন্দ্র করে এখনো পর্যন্ত জেলার কোথাও বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররাও।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেয় হয়েছ । বিশেষ করে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় ২ হাজার ৫শ পুলিশ, ১০ হাজারের বেশী আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও পর্যাপ্ত সেনাবাহিনী, ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৪ প্লাটুন বিজিবি, র‍্যাব, স্ট্রাইকিং ফোর্হসসহ আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা নিবিড় ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা হয়েছে। কেউ কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইলানক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জেলায় মোট ভোটারের সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন ও নারী ভোটে রয়েছে ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৬ জন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
আরও পড়ুন