৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল নান্দনিক ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ , ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল দখল ও দুষণমুক্ত করে নান্দনিক করে তুলতে উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে পৌর সভার পক্ষ থেকে টাউনখাল পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় তিনি খালটির বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং দ্রুত বর্জ্য অপসারণসহ করণীয় বিষয়ে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। পরিচ্ছন্নতা অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরাসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও পৌরকর্তৃপক্ষ জানায়, উন্নত দেশের মত করে টাউন খালকে নান্দনিক ও উপভোগ্য করে তুলতে একটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কারণ সংশ্লিষ্টদের আন্তরিকতার অভাব এবং জনগনের অসচেতনতার কারণে অস্তিত্ব সংকটে রয়েছে শহরের পানি নিষ্কাশনের অন্যতম এই খালটি। তাই খালটিকে দূষণ ও দখলমুক্ত করে ওয়াকিংওয়ে নির্মাণ, দুইপাশে বৃক্ষরোপনসহ আলোকসজ্জা করা হবে। সে সাথে কেউ যাতে নির্বিচারে খালে বর্জ্য না ফেলে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

প্রসঙ্গত, শহরের বুক চিরে বয়ে যাওয়া প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ খালটি এর আগেও কয়েক দফায় পরিষ্কার ও পুণঃরুদ্ধারের উদ্যোগ নেয়া হলেও তা স্থায়ী হয়নি। এতে অস্তিত্ব সংকটে রয়েছে শহরের দুই অংশকে যুক্ত করা খালটি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন