ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ , ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “কবীর আহমেদ ভূইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কসবা-আখাউড়া বিএনপির প্রভাবশালী নেতা এবং জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া। খেলায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উসমান হারুনুর রশিদ শাহিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খাঁন, সিনিয়র সহসভাপতি ইকলিল আযম, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কসবা উপজেলার ঐতিহ্যবাহী তেতৈয়া ও ফুলতলী গ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচ ঘিরে পুরো এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী ও স্থানীয় নেতাকর্মীদের ভিড়ে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইয়াছিন ফুটবল একাদশ ও কসবা সিটিএল ফুটবল একাদশ। দুইদলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় কসবা সিটিএল ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে দুটি মোটরসাইকেলের চাবি তুলে দেন প্রধান অতিথি।































আপনার মন্তব্য লিখুন